কাবুলে বিস্ফোরণ: মার্কিন দূতাবাসের নিরাপত্তা অ্যালার্ট

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ২০:৫১আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২০:৫১

আফগানিস্তানের মার্কিন দূতাবাস এক নিরাপত্তা অ্যালার্টে দেশটির নাগরিকদের কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিমানবন্দরে বিস্ফোরণের পর এই নিরাপত্তা অ্যালার্ট জারি করা হলো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, আবে গেট, পূর্ব গেট বা উত্তর গেটে যেসব মার্কিন নাগরিক রয়েছেন তাদের এখনি চলে যাওয়া উচিত।

এতে আরও বলা হয়েছে, বিমানবন্দরে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে এবং গোলাগুলির খবর পাওয়া গেছে।  এই মুহূর্তে মার্কিন নাগরিকদের বিমানবন্দরে আসা এবং গেটগুলো এড়িয়ে চলা প্রয়োজন।

নিরাপত্তা অ্যালার্টে মার্কিন নাগরিকদের মানুষের ভীড় এড়িয়ে চলতে বলা হয়েছে। এ ঘটনায় কোনও ব্রিটিশ সেনা হতাহত হয়নি বলে জানিয়েছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবারের এই বিস্ফোরণ বিমানবন্দরের আবে গেটে ঘটেছে। এখানে গত কিছুদিন ধরে ব্রিটিশ সেনারা অবস্থান করছিলেন। জঙ্গি হামলার আশঙ্কায় যে তিনটি গেট বন্ধ করা হয়েছে এটি সেগুলোর একটি।

এক মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম