কাবুলে মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ৯ জন নিহত

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২১, ১৩:৪৬আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৩:৪৬

আফগানিস্তানের রাজধানী কাবুলে রবিবার মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনই শিশু। নিহতদের একজন স্বজন সংবাদমাধ্যম সিএনএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হচ্ছেন জামারা (৪০), নাসির (৩০), জমির (২০), ফয়সাল (১০), ফারজাদ (৯), আরমিন (৪), বেনিয়ামিন (৩), আয়াত (২) এবং সুমাইয়া (২)।

মার্কিন বাহিনীর দাবি, এদিন আইএস সদস্য বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে ওই ড্রোন হামলা চালানো হয়েছিল। তবে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির বিষয়টি তদন্তের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র বিল আরবান অবশ্য দাবি করেছেন, ‘বিস্ফোরক বোঝাই গাড়িতে হামলা চালানোর ফলে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পেয়েছি। খুবই দুঃখজনক ঘটনা। টার্গেটকৃত গাড়ির ভেতর প্রচুর বিস্ফোরক থাকায় হামলার পর বিশাল বিস্ফোরণ হয়। তার জেরেই এই প্রাণহানি ঘটেছে।’

নিহত পরিবারটির প্রতিবেশী আহাদ নামের এক ব্যক্তি জানান, আগুন নেভানোর জন্য পানি নিয়ে এসে দেখতে পান ৫-৬ জন মানুষের লাশ পড়ে আছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম