কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে গুলিবর্ষণ

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:২০

আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার পাকিস্তানবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভের এক পর্যায়ে সেখানে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণ করে তালেবান যোদ্ধারা। এএফপি-র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

২০২১ সালের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ লাভের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। বিমানভর্তি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গণি। এরইমধ্যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে তালেবান। সরকার গঠনের অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক, চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান ও কাতারকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যেই মঙ্গলবার প্রথমবারের মতো দেশটিতে পাকিস্তানবিরোধী বিক্ষোভের খবর এলো।

এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার কাবুলের পাকিস্তান দূতাবাসের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে অন্তত ৭০ জন বিক্ষোভকারী। এ সময় আফগানিস্তানে পাকিস্তানের হস্তক্ষেপের বিরুদ্ধে আওয়াজ তোলে তারা।

তালেবানের সঙ্গে পাকিস্তানের সখ্যতার খবর বহু পুরনো। সম্প্রতি কাবুল সফর করেন পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান ফয়েজ হামিদ। ধারণা করা হচ্ছে, তালেবানের বিভিন্ন গোষ্ঠীর মধ্যকার বিরোধ অবসানের জন্যই তার এ সফর। পাঞ্জশির দখলের অভিযানেও তালেবানকে সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। ইসলামাবাদ অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছে।

এমন পরিস্থিতিতেই মঙ্গলবার কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে গুলিবর্ষণের খবর আসে। সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতেই ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের