হেরাতে তালেবানবিরোধী বিক্ষোভে নিহত ২

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৪

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে তালেবানবিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এক চিকিৎসক নিহতের কথা নিশ্চিত করে আরও জানিয়েছেন, আট ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসক জানান, বিক্ষোভস্থল থেকে মরদেহ শহরের প্রধান হাসপাতালে আনা হয়েছে।

তিনি বলেন, তাদের সবাই গুলিতে আহত।

এদিকে, মঙ্গলবার কাবুলের পাকিস্তান দূতাবাসের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে অন্তত ৭০ জন বিক্ষোভকারী। এ সময় আফগানিস্তানে পাকিস্তানের হস্তক্ষেপের বিরুদ্ধে আওয়াজ তোলে তারা।

এক পর্যায়ে সেখানে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণ করে তালেবান যোদ্ধারা।
এএফপি জানিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতেই ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম