তালেবান সরকারের শপথ অনুষ্ঠানে থাকবে না রাশিয়া

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২১, ১৮:০১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৭

আফগানিস্তানে তালেবান সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবে না রাশিয়া। শুক্রবার রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার জানিয়েছিলেন, তালেবান সরকারের শপথ অনুষ্ঠানে রাষ্ট্রদূত পর্যায়ের কোনও কর্মকর্তা উপস্থিত থাকতে পারেন।

সূত্রের বরাতে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীর দিনটিতে শপথ অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 

দলটির সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, পাকিস্তান, ভারত ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রাজধানী কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর গত ৭ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের গঠন ঘোষণা করে তালেবান গোষ্ঠী।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম