গ্রেফতার এড়িয়ে মার্কিনিদের ‘নাকের ডগায়’ যেভাবে সক্রিয় ছিলেন জবিউল্লাহ

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৭

দীর্ঘদিন ধরে তালেবান মুখপাত্র হিসেবে জবিউল্লাহ মুজাহিদ কাজ করে আসছেন। পশ্চিমা সংবাদমাধ্যমগুলো তথ্যের জন্য তার সঙ্গেই ফোনে যোগাযোগ করতো। কিন্তু  তালেবান কাবুল দখল করার পর সংবাদ সম্মেলনের আগে তাকে কখনোই টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। তাকে অনেকেই রহস্যময় বলে অভিহিতও করেছিলেন। 

রবিবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জবিউল্লাহ মুজাহিদের একটি বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করেছে। এতে তিনি জানিয়েছেন, কীভাবে মার্কিন সেনাদের ফাঁকি এতদিন আফগানিস্তানে কাজ করেছেন।

জবিউল্লাহ বলেন, মার্কিন ও আফগান সেনারা ধরেই নিয়েছিল আমার অস্তিত্ব নেই। আমাকে ধরতে তাদের এত অভিযান থেকে আমি ফাঁকি দিয়েছি যে তারা ভাবতে শুরু করে জবিউল্লাহ কোনও সত্যিকার ব্যক্তি না, বানানো কোনও চরিত্র।

তিনি বলেন, এত কিছুর পরও আমি আফগানিস্তানে মুক্তভাবে বিচরণ করতে পেরেছি। আমার মনে হয় তাদের এই মনোভাব এক্ষেত্রে সহযোগিতা করেছে। আমি দীর্ঘদিন কাবুলে তাদের নাকের ডগায় বাস করেছি। আমি সারা দেশ চষে বেড়িয়েছি। যুদ্ধক্ষেত্রে তালেবানের অভিযানের সরাসরি তথ্য আমি পেয়েছি। কিন্তু শত্রুদের জন্য ছিল তা রহস্যঘেরা।

তাকে ধরতে নিয়মিত গ্রেফতার অভিযান পরিচালনা করা হলেও দুই দশকের যুদ্ধের সময় আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা কখনও ভাবেননি বলে জানান জবিউল্লাহ। তার কথায়, আমার অবস্থান জানতে মার্কিন সেনারা স্থানীয়দের অর্থ দিতো। এই তথ্যের ভিত্তিতে তারা নিশ্চয়ই অনেক অভিযান চালিয়েছে। কিন্তু আমি কখনও আফগানিস্তান ছাড়িনি বা ছাড়ার চেষ্টা করিনি। এমনকি, আমার ভাবনাতেও বিষয়টি আসেনি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম