উ. কোরিয়া আঞ্চলিক মিত্রদের জন্য হুমকি: পেন্টাগন

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১, ১০:১৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৩০

উত্তর কোরিয়া নতুন ধরনের দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোয় কঠোর সমালোচনা করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। পিয়ংইয়ং-কে ওই অঞ্চলের হুমকি উল্লেখ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

এক বিবৃতিতে ওই অঞ্চলের তাদের মিত্রদের সুরক্ষা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে পেন্টাগন। পেন্টাগনের ইন্দো প্যাসিফিক কমান্ডের জারি করা বিবৃতিতে বলা হয়, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এ বিষয়ে আমাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে আলোচনা হচ্ছে’। এদিকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোয় উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিবেশী দেশ জাপান। 

গত শনিবার ও রবিবার পরীক্ষা চালানো সময় ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো দেড় হাজার কিলোমিটার পাড়ি নিয়ে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করতে সক্ষম হয়। পরে এগুলো নিজেদের জলসীমায় পড়ে বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানায়।

উত্তর কোরিয়া দীর্ঘদিন থেকেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে শত্রুতামূল নীতি বজায় রেখেছে। ২০১৯ সালের পর থেকে স্থগিত রয়েছে পিয়ংইয়ং ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক আলোচনা।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম