আফগানিস্তান থেকে এক লাখ ২৪ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:২৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:২৫

আফগানিস্তানে তালেবানের উত্থানকে কেন্দ্র করে দেশটি থেকে এক লাখ ২৪ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এটি ইতিহাসের সবচেয়ে বড় এয়ারলিফটগুলোর মধ্যে একটি। মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস।

তিনি জানান, সরিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের কূটনীতিক, সামরিক বাহিনীর সদস্য এবং গোয়েন্দা সংস্থার কর্মীরাও রয়েছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানে তালেবান সরকারের স্বীকৃতি নিয়েও কথা বলেন নেড প্রাইস। তিনি বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের এখনই কোনও প্রস্তুতি নেই। তবে মার্কিন স্বার্থ থাকলে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হবে।

তালেবানের সঙ্গে যোগাযোগ রাখা নিয়ে বাইডেন প্রশাসনের পরিকল্পনা জানতে চাইলে নেড প্রাইস বলেন, ‘স্বীকৃতি এবং বৈধতার মতো বিস্তৃত ইস্যুর সঙ্গে যোগাযোগের একটা পার্থক্য আছে।’ তিনি বলেন, টআপনারা আমাদের কাছ থেকে শুনে থাকবেন, অন্য সরকারের কাছ থেকেও শুনে থাকবেন যে, আমাদের জাতীয় স্বার্থে তালেবানের সঙ্গে যোগাযোগ বজায় রাখার দরকার পড়লে আমরা তা করবো।’

আফগানিস্তানে পাকিস্তানের ভূমিকা নিয়ে জানতে চাইলে মার্কিন মুখপাত্র নেড প্রাইস বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জার্মানির সঙ্গে যৌথ মন্ত্রী পর্যায়ের বৈঠকে ইসলামাবাদ তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। তিনি বলেন, গত ২০ বছরের অর্জন জলাঞ্জলি দিতে চায় না পাকিস্তান।

/এমপি/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী