তালেবানের সঙ্গে সম্পৃক্ত হতে বিশ্বের প্রতি আহ্বান পাকিস্তানের

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:১৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:১৭

আফগানিস্তানে গঠন করা তালেবানের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়িদ ইউসুফ। আর তা না হলে তিন দশক আগে গ্রুপটির সর্বশেষ সরকারের সময় তৈরি হওয়া অস্থিতিশীলতা ফিরে আসার ঝুঁকি রয়েছে বলে জানান তিনি।

বুধবার ইসলামাবাদে বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোয়িদ ইউসুফ। সেই সময় অতীতের ভুলের পুনরাবৃত্তি না করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়িদ ইউসুফ বলেন, ‘আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে, বিশ্ব অতীতের ভুলের পুনরাবৃত্তি না করার গুরুত্ব উপলব্ধি করুক।’ তিনি বলেন, ‘আমাদের কাছে, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা চাওয়া পরোক্ষ বিষয় আর সেটাতেই আমরা গুরুত্ব দিচ্ছি।’

তালেবানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার শর্ত নির্ধারণে বিশ্ব শক্তিগুলোর মধ্যে বিতর্ক চলছে। আফগানিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রতিবেশি পাকিস্তান বারবারই বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছে। ইসলামাবাদ বলছে, আফগানিস্তানে অবিলম্বে মানবিক সহায়তা পাঠানো না হলে দেশটির অর্থনীতি ভেঙে পড়তে পারে।

আফগানিস্তানের সম্পদ জব্দের পরিবর্তে তালেবানের সঙ্গে সম্পৃক্ত হতে বিশ্বের প্রতি আহ্বান জানান মোয়িদ ইউসুফ। তিনি বলে, ‘সম্পৃক্ত হয়ে, আপনারা বলছেন যে আমরা গঠনমূলকভাবে চেষ্টা করতে যাচ্ছি আর সাধারণ আফগানদের ভাগ্য বদলে কিভাবে আফগানিস্তানকে সহায়তা করা যায় তা দেখছি।’

/জেজে/
সম্পর্কিত
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি