অস্ট্রেলিয়ার কাছে বড় অংকের ক্ষতিপূরণ দাবি করতে পারে ফ্রান্স

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:৪২

সাবমেরিন চুক্তি লঙ্ঘনের দায়ে অস্ট্রেলিয়ার কাছে বড় অংকের ক্ষতিপূরণ দাবি করতে পারে ফ্রান্স। প্যারিসের সঙ্গে হওয়া চুক্তি থেকে সরে এসে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক সাবমেরিন চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া। এমন অবস্থায় ক্যানভেরার বিরুদ্ধে ক্ষতিপূরণের আভাস দিয়েছেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী।

ফ্লোরেন্স পার্লি বৃহস্পতিবার বলেছেন, অস্ট্রেলিয়া সাবমেরিন চুক্তি থেকে সরে আসায় নেভাল গ্রুপের আর্থিক ক্ষতি নিশ্চিত করার জন্য ফ্রান্স চেষ্টা চালাবে। এ বিষয়ে প্যারিস খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

ফ্রান্সের নেভাল গ্রুপের জাহাজ নির্মাতার সঙ্গে সাবমেরিন চুক্তি থেকে সরে আসে অস্ট্রেলিয়া। যে চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সরবরাহ করার ছিল প্যারিসের। কিন্তু বুধবারের চুক্তির ফলে ফ্রান্সের কাছ থেকে আর সাবমেরিন নেবে না অস্ট্রেলিয়া। আর এতেই ক্ষুব্ধ এমানুয়েল ম্যাক্রোঁর প্রশাসন। 

২০১৬ সালে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য ১২টি সাবমেরিন নির্মাণে ৫ হাজার কোটি অস্ট্রেলিয়ান ডলারের চুক্তি করে ফ্রান্স।

বুধবার অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করে চীনকে মোকাবিলায় বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এই চুক্তির ফলে প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া।

/এলকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান