নিয়ন্ত্রণ নয়, তালেবানকে ‘উৎসাহিত’ করার কথা বললেন ইমরান খান

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতার সবচেয়ে ভালো উপায় তালেবানকে নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সরকার ইস্যুতে ‘উৎসাহ’ দিয়ে তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়া। বুধবার ইসলামাবাদে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। কাবুলে তালেবানদের ক্ষমতা দখল ও মার্কিন সেনাদের আফগানিস্তান ত্যাগের পর কোনও আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া ইমরান খানের এটাই প্রথম সাক্ষাৎকার।

ইমরান খান দাবি করেছেন, সংকট এড়াতে তালেবানরা আন্তর্জাতিক ত্রাণের সন্ধানে রয়েছে। যেটিকে কাজে লাগিয়ে তাদের বৈধ পথের সঠিক দিশায় নিয়ে যাওয়া সম্ভব। তবে তিনি সতর্ক করে বলেছেন, বাইরের শক্তি দ্বারা আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করা সম্ভব না।

তার কথায়, কোনও পুতুল সরকার আফগান জনগণের সমর্থন পায়নি। তাই তাদেরকে নিয়ন্ত্রণ করার কথা বসে বসে চিন্তা করার চেয়ে আমাদের উচিত উৎসাহিত করা। কারণ, আফগানিস্তানের বর্তমান সরকার স্পষ্টভাবে অনুভব করে যে আন্তর্জাতিক সহযোগিতা ও ত্রাণ ছাড়া তারা এই সংকট এড়াতে পারবে না। তাই আমাদের উচিত তাদেরকে সঠিক পথে ঠেলে নিয়ে যাওয়া।

তালেবান সরকারকে সময় দেওয়া উচিত উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এখান থেকে আফগানিস্তান কোথায় যাবে আমরা কেউ তা ধারণা করতে পারি না। আমরা আশা করি এবং প্রার্থনা করি যে, ৪০ বছর পর দেশটিতে শান্তি প্রতিষ্ঠা হবে।

ইমরান খান বলেন, তালেবান আগেই বলেছে, তারা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবে। তারা তাদের প্রেক্ষাপট থেকে নারীর অধিকার দিতে চায়। তারা মানবাধিকার চায়, তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এখন পর্যন্ত তারা যা বলেছে তাতে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায়, তারা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা চাইছে। কিন্তু যদি ভুল হয়, তাহলে সত্যিই আমরা চিন্তিত আফগানিস্তানে আবার গোলযোগ ও বিশৃঙ্খলা দেখা দেবে। বৃহত্তম মানবিক সংকট সৃষ্টি হবে, বিশাল আকারের উদ্বাস্তু সমস্যা তৈরি হবে।

আফগানিস্তান আবার অস্থিতিশীল হবে এবং আফগান ভূখণ্ডে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন ইমরান খান।

 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম