ইন্দোনেশিয়ার মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা অভিযানে নিহত

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:১০

জঙ্গি গোষ্ঠী ইস্ট ইন্দোনেশিয়া মুজাহিদিন (এমআইটি)-এর নেতাকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তিনি আইএসের সহযোগী ছিলেন। সুলাওয়েসি প্রদেশের সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন, শনিবার বিকালে একটি গ্রামে সামরিক বাহিনী ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে বন্দুকযুদ্ধে আলী কালোরা নিহত হন।

নিহত ইস্ট ইন্দোনেশিয়া মুজাহিদিনের- এমআইটি নেতা আলী কালোরা

অভিযানে জাকা রমাদান নামে আরেক জঙ্গি গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করেন সুলাওয়েসি’র সামরিক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ মাকরুফ। অভিযানে জঙ্গিদের আস্তানা থেকে বিস্ফোরক, এম-১৬ রাইফেল ও চাপাতি উদ্ধার করা হয়। জঙ্গি তৎপরতায় ব্যবহৃত আরও অনেক আলামত পাওয়া গেছে।

আলী কালোরা জঙ্গি গোষ্ঠী ইস্ট ইন্দোনেশিয়া মুজাহিদিনের (এমআইটি)-এর নেতা ছিলেন। নিরাপত্তা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন তিনি। তার সঙ্গে জঙ্গি গোষ্ঠী আইএস-এর নিবিড় যোগাযোগ ছিল বলে দাবি করছে প্রশাসন। এর আগে ইস্ট ইন্দোনেশিয়ার মুজাহিদিন গোষ্টীটি সংখ্যালঘু পুলিশ কর্মকর্তাসহ একাধিক হত্যকাণ্ডের দায় স্বীকার করেছে। 

এদিকে এমআইটির আরও চার সদস্যের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী। 

/এলকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে