মিয়ানমারে দ্রুত গণতন্ত্র ফেরাতে মোদি-বাইডেনের বিবৃতি

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৮

মিয়ানমারের অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশটিতে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনা, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে পর যৌথ বিবৃতিতে আসিয়ানের পাঁচ দফা বাস্তবায়নেরও তাগিদ দেয় এই দুই দেশ।

বিবৃতিতে মিয়ানমারে যেকোনও মূল্যে সহিংসতা বন্ধে ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছেন মোদি ও বাইডেন। চলতি বছরের ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের সু চি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় জান্তা সরকার। এরপরই মিয়ানমারের অধিকাংশ রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করে সামরিক সরকার। দেশজুড়ে অনর্দিষ্টকালের জন্য জারি করে জরুরি অবস্থা।

প্রতিবাদে রাজপথে আন্দোলন করে আসছে সাধারণ মানুষ। এতে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। জান্তাবিরোধী আন্দোলনের কারণে আটক হয়েছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।   

এদিকে, মিয়ানমারে শান্তি ফেরাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আসিয়ান দেশগুলোর বৈঠকে দেশটিতে রক্তপাত বন্ধে পাঁচ দফা ঘোষণা করে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক