আফগান নারীদের মিছিলে তালেবানের গুলি

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৭

মেয়েদের স্কুলে ফেরার দাবি জানিয়ে রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন আফগান নারীরা। তাদের বিক্ষোভে ফাঁকা গুলি ছুড়ে পিছু হটিয়ে দেয় তালেবানের নিরাপত্তা সদস্যরা।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন ফরাসি সংবাদমাধ্যম এএফপির সংবাদকর্মীরা। তাদের বর্ণনা অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কাবুলের পূর্বাঞ্চলের একটি উচ্চ মাধ্যমিক স্কুলের সামনে ছয় জন নারী ছোট একটি মিছিল বের করেন। মাধ্যমিক স্কুলে মেয়েদের ফেরার অধিকার আছে জানিয়ে স্লোগান দেন আন্দোলনকারীরা।

তাদের ব্যানারে লেখা ছিল, ‘আমাদের কলম ভাঙবেন না, আমাদের বই পুড়িয়ে দেবেন না, আমাদের স্কুল বন্ধ করবেন না’।

কিছুক্ষণের মধ্যেই তাদের বাধা দেয় সশস্ত্র তালেবান সদস্যরা। একপর্যায়ে তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি ছোড়ে। তালেবানের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। 

এ বিষয়ে তালেবানের এক সদস্য মৌলভি নাসরাতুল্লাহ বলেন, তারা অনুমতি ছাড়াই মিছিল বের করেন। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সবারই আন্দোলন করার অধিকার আছে। কিন্তু তার আগে কর্তৃপক্ষকে অবগত করতে হবে।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম