তালেবানের স্বীকৃতি যুক্তরাষ্ট্রকে দিতেই হবে: ইমরান খান

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০২১, ০৭:৩৯আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৮:২৫

‘আগে বা পরে’, আফগানিস্তানে তালেবান সরকারের স্বীকৃতি যুক্তরাষ্ট্রকে দিতেই হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন পিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।  

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তালেবান গত ১৫ আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র অনেকটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। খান আরও যুক্ত করেন, এ ঘটনায় মার্কিন জনগণ বলির পাঁঠা খুঁজছেন এবং প্রেসিডেন্ট জো বাইডেনকে টার্গেট করছেন। 

যুক্তরাষ্ট্রের জনগণ বলছেন, বাইডেনের সিদ্ধান্তে আফগানিস্তানে পশ্চিমা মদতপুষ্ট সরকারের পতন ঘটে এবং সেখান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হয়। অভ্যন্তরীণ চাপে বাইডেন ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটে।

ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্র যদি আফগানিস্তানের রিজার্ভ ‘আনফ্রিজ’ না করে, তবে আফগানিস্তান একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়বে এবং যুক্তরাষ্ট্রের বিষয়টির একটা সমাধান করা উচিত। 

তিনি বলেন, তালেবান সরকারকে পাকিস্তান একা স্বীকৃতি দিলে বিষয়টি খুব বেশি ফলপ্রসূ হবে না। কিন্তু আঞ্চলিক শক্তিগুলো স্বীকৃতি দিলে একটা ভালো সমাধানের দিকে যাবে। 

সূত্র: আল-জাজিরা

 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান