‘পাকিস্তান ও আফগানিস্তানের মাদ্রাসা জঙ্গিদের উর্বর ভূমি’

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০২১, ১৭:৫৬আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৭:৫৬

ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজের এক গবেষণা বিশ্লেষক পাকিস্তান ও আফগানিস্তানে মাদ্রাসাগুলো জঙ্গিদের উর্বর ভূমিতে পরিণত হচ্ছে বলে আশঙ্কার কথা তুলে ধরেছেন।

জাতিসংঘের মানবাধিকার সেশনের ৪৮তম অধিবেশনে আন্নে হেকেনডর্ফ বলেন, সবাই খুব ভালো করেই জানেন যে, দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদের হুমকি মূলত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, তথাকথিত মাদ্রাসা থেকেই গড়ে উঠছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান সময়ের অনুপযোগী একটি বিকৃত, ইসলামের চরম রক্ষণশীল ব্যাখ্যা গ্রহণ করে যা নিরবচ্ছিন্নভাবে পাকিস্তান ও আফগানিস্তানে এখনও ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, তালেবান ও ভয়ঙ্কর হাক্কানি নেটওয়ার্কের জন্ম পাকিস্তানের এমন মাদ্রাসায়। লস্কর-ই-তৈয়বা, জয়েশ-ই-মোহাম্মদ ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী গুলো প্রভাবশালী গোয়েন্দা সংস্থার সহযোগিতায় পাকিস্তানে এমন জঙ্গিবাদের কারখানা পরিচালনা করছে।

পাকিস্তান ও আফগানিস্তানে অসংখ্য অবৈধ মাদ্রাসা রয়েছে যেগুলোতে তরুণদের জিহাদে অংশগ্রহণে বাধ্য করা হয়। এসব মাদ্রাসায় অন্য ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ এবং বন্দুক সংস্কৃতির প্রতি আকৃষ্ট হতে অনুপ্রেরণা দেওয়া হয়।

জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে হেকেনডর্ফ বলেন, শিক্ষা নিয়ে তালেবানের মিথ্যা প্রতিশ্রুতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের তুষ্ট থাকা উচিত না। দেশকে শান্তি ও উন্নয়নের পথে নিয়ে যেতে না পারার মতো শ্রমশক্তি গড়ে না তুলে বিদ্বেষ ও নারী বিদ্বেষী সেনা তৈরি করলে সেই শিক্ষার মূল্য কতটুকু? সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী