‘ইসরায়েলি অপতৎপরতার ব্যাপারে রাশিয়াকে সজাগ থাকতে হবে’

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০২১, ২০:৫১আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২০:৫১

ইসরায়েলি অপতৎপরতার ব্যাপারে রাশিয়াকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে ইরান। মঙ্গলবার রাশিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, মধ্য এশিয়ার শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে ইসরায়েলের যে কোনও তৎপরতার ব্যাপারে রাশিয়া স্পর্শকাতরতা দেখাবে বলে তেহরান আশা করছে।

মঙ্গলবার রাতে মস্কো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল্লাহিয়ান জানান, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে তিনি ককেশাস অঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

মধ্য এশিয়ার মুসলিম দেশ আজারবাইজানের সঙ্গে সম্প্রতি উত্তেজনা বেড়েছে ইরানের। তেহরানের দাবি, আজেরি সরকার গোপনে ইসরায়েলি বাহিনীকে আশ্রয় দিয়েছে। তবে এমন অভিযোগ প্রত্যাখান করেছে বাকু। এর মধ্যেই মঙ্গলবার ইসরায়েলি অপতৎপরতার ব্যাপারে রাশিয়াকে সজাগ থাকার আহ্বান জানালো তেহরান।

মস্কো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ ককেশাস অঞ্চল ও আফগানিস্তান পরিস্থিতি নিয়ে তিনি রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চান। এছাড়া তেহরান ও মস্কোর মধ্যকার কৌশলগত সম্পর্ক নিয়েও বিস্তারিত আলোচনা হবে। সূত্র: পার্স টুডে, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের