আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় হতাহত শতাধিক

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০২১, ১৮:১০আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২:৩৮

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণে শতাধিক মানুষ হতাহত  হয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় বিস্ফোরণ ঘটে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স-এর সূত্রে এই খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি। আফগানিস্তানে জাতিসংঘ মিশন এক টুইট বার্তায় একে আত্মঘাতী বোমা হামলা উল্লেখ করেছে।

তালেবান সরকারের বরাতে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি বলছে, বিস্ফোরণে অর্ধশত মানুষ প্রাণ হারিয়েছেন। তবে এপিসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে জানা গেছে, মৃতের সংখ্যা শতাধিক হতে পারে। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে তালেবান সরকারের প্রশাসন। অনেককেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় জানান, গোজার-ই-সৈয়দ আবাদ মসজিদে বিস্ফোরণ ঘটেছে। অনেক মুসল্লি হতাহত হয়েছেন। আমাদের নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও টুইটে উল্লেখ করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যম এএফপিকে বলেন, জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, মসজিদটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

আহতদের বের করে আনছেন উদ্ধারকারীরা

বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাঈদ খোস্তি। এই মসজিদটিতে অধিকাংশ শিয়া সম্প্রদায়ের মানুষ নামাজ পড়তেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
মসজিদই নেই, অথচ ৩ লাখ টাকা বরাদ্দ নিলেন বিএনপি নেতা
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম