মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তালেবানের ‘ইতিবাচক’ আলোচনা

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ০৩:১৫আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০৩:১৫

সিনিয়র তালেবান প্রতিনিধি জানিয়েছেন, কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের ইতিবাচক আলোচনা শেষ হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছেন তারা।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের এটাই প্রথম মুখোমুখি বৈঠক। ২০ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে গত ৩০ আগস্ট আফগানিস্তান ছেড়ে যায় যুক্তরাষ্ট্র।

দোহায় দুই পক্ষের আলোচনা শেষে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদক নাতাশা গোনিয়েম জানান, মার্কিনি পক্ষ আলোচনা শেষে বিস্তারিত কিছু জানাতে চায়নি। কিন্তু আফগান প্রতিনিধি দল জানিয়েছেন দুই দিনের আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে। তিনি বলেন, ‘তারা আশা করছেন এর মাধ্যমে আফগান সরকারের স্বীকৃতির রাস্তা খুলবে- কেবল যুক্তরাষ্ট্রের স্বীকৃতি নয়, আন্তর্জাতিক সম্প্রদায়েরও।’

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি ওই আলোচনায় নেতৃত্ব দেন। মূলত আর্থিক সহায়তা খুঁজতেই দোহায় পৌঁছেছেন তিনি। তবে আফগানিস্তানের জন্য অর্থ সহায়তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী