তালেবানের সঙ্গে বৈঠকের পর অগ্রগতির কথা জানালো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০২১, ১১:৩০আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২০:১৬

আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বৈঠকের পর বেশ কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। মঙ্গলবার এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

২০২১ সালের ৯ অক্টোবর কাতারের রাজধানী দোহায় তালেবান প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক শুরু হয়। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর উভয় পক্ষের মধ্যে এটিই প্রথম কোনও সরাসরি বৈঠক। দুদিনব্যাপী বৈঠক শেষে আফগান প্রতিনিধি দল জানায়, আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে। তাদের প্রত্যাশা, এর মাধ্যমে কাবুলের নতুন সরকারের স্বীকৃতির পথও খুলে যাবে। শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির পথও উন্মুক্ত হবে। ওয়াশিংটনের পক্ষ থেকেও জানানো হয়, দোহায় অনুষ্ঠিত ওই আলোচনা ছিল স্পষ্ট ও পেশাদার।

রবিবার উভয় পক্ষের বৈঠক শেষ হওয়ার পর মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র। তিনি বলেন, মানবিক সহায়তার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেখানে সহায়তার বিষয়ে অন্তত একটি ঐকমত্যে পৌঁছানোর আকাঙ্ক্ষা ছিল।

দোহায় অনুষ্ঠিত ওই আলোচনায় আফগানিস্তানে মানবিক ত্রাণ পাঠাতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, তালেবানের হাতে সরাসরি ত্রাণসামগ্রী তুলে দেবে না ওয়াশিংটন। বরং মানবিক সহায়তা যাদের প্রাপ্য তাদের কাছে স্বচ্ছতার সঙ্গে এসব সামগ্রী পৌঁছে দেওয়ার কাজে দাতব্য সংগঠনগুলোকে সহযোগিতা করবে কাবুলের নতুন প্রশাসন।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম