ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ১৩:৫২আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৩:৫২

ক্ষুধা ও অপুষ্টি নিরসনে প্রতিবেশী দেশগুলোর চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ১১৬টি দেশের তথ্য নিয়ে প্রকাশ করা এবছরের বিশ্ব ক্ষুধা সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট এই সূচক প্রকাশ করেছে। এতে গত বছরের চেয়ে এক ধাপ নিচে নেমে নেপালের সঙ্গে বাংলাদেশের অবস্থান ৭৬তম। আর পাকিস্তান ৯২তম এবং ভারতের অবস্থান ১০১তম। আর বাংলাদেশের চেয়ে এগিয়ে যাওয়া মিয়ানমারের অবস্থান ৭১তম।

গত বছর ১০৭টি দেশের তথ্য নিয়ে প্রকাশ করা হয় বিশ্ব ক্ষুধা সূচক। এতে মিয়ানমার, ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে ছিলো বাংলাদেশ। গত বছর বাংলাদেশের অবস্থান ৭৫তম। আর মিয়ানমার ৭৮তম, পাকিস্তান ৮৮তম এবং ভারতের অবস্থান ছিলো ৯৪তম।

১০০ পয়েন্টের ভিত্তিতে প্রতিটি দেশের স্কোর হিসাব করে বিশ্ব ক্ষুধা সূচক প্রকাশ করে থাকে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। সূচকে সবচেয়ে ভালো স্কোর হলো শূন্য। স্কোর বাড়ার অর্থ হলো সেই দেশের ক্ষুধা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আর স্কোর কমে যাওয়ার অর্থ হলো সেই দেশের খাদ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নতি হচ্ছে।

ক্ষুধা সূচক অনুযায়ী, বাংলাদেশের স্কোর ১৯.১। এর অর্থ বাংলাদেশে মাঝারি মানের ক্ষুধা রয়েছে। এবারের সূচকে পাঁচেরও কম স্কোর নিয়ে ক্ষুধা সূচকের শীর্ষ অবস্থানে রয়েছে ১৮টি দেশ। এর মধ্যে রয়েছে চীন, বেলারুশ, ব্রাজিল, তুরস্ক, কিউবা ও কুয়েত।

/জেজে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি