কাবুলে ড্রোন হামলায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের প্রস্তাব ওয়াশিংটনের

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০২১, ১৪:১৫আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৪:২৪

কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহত ১০ আফগানের স্বজনদের আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ভুক্তভোগীরা যদি যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হতে চান তাদের সর্বোচ্চ সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।

পেন্টাগন জানায়, ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি কলিন কাহল ও আফগানিস্তানে সহায়তাকারী প্রতিষ্ঠানের প্রধান স্টিভেন কোওনের বৈঠকে সহায়তারও বিষয়টি উঠে আসে।

গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দর দিয়ে যখন উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছিল তখন আত্মঘাতী বোমা হামলা চালায় আফগান আইএস। এতে মার্কিন সেনাসহ ১৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান। প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ২৯ আগস্ট কাবুলে ড্রোন অভিযান পরিচালনা করলে শিশুসহ ১০ বেসামরিক নিহত হন।

পরবর্তীতে সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের তদন্তে উঠে আসে, আফগান আইএস-এর আত্মঘাতী হামলাকারীকে হত্যার উদ্দেশে চালানো ড্রোন হামলাটি ভুলবশত বেসামরিকদের টার্গেট করা হয়। এমন ঘটনাকে ‘মর্মান্তিক ভুল’ অ্যাখা দেন মার্কিন জেনারেল ম্যাকেঞ্জি।

/এলকে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি