মুক্তি পেলেন মিয়ানমারের শত শত রাজনৈতিক বন্দি

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০২১, ১৮:৩৪আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৮:৩৪

মিয়ানমারের ইনসেইন কারাগার থেকে মুক্তি পেয়েছেন শত শত রাজনৈতিক বন্দি। এদের মধ্যে রয়েছেন অং সান সু চির রাজনৈতিক দলের মুখপাত্র এবং এক বিখ্যাত কমেডিয়ান। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, থাদিঙ্গুয়িত উৎসব উপলক্ষ্যে ৫ হাজার ছয়শ’ বন্দির সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে তারা কারাগার থেকে ছাড়া পেয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সেনাপ্রধান মিন অং হ্লাইং টেলিভিশণে ভাষণ দেওয়ার কিছুক্ষণ পরই ওই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। ঘোষণার পরই বন্দি অনেকের স্বজনই প্রিয়জনের মুক্তির আশায় ইয়াঙ্গুনের কারাগারের সামনে জড়ো হন।

মঙ্গলবার ভোরে কারাগারের সামনে অপেক্ষা করছিলেন কারখানা শ্রমিক কিয়াই কিয়াই। গত ফেব্রুয়ারিতে আটক স্বামীর মুক্তির অপেক্ষায় ছিলেন তিনি। তিনি বলেন, ‘আমিও গতকাল এসেছি। তাকে মুক্তি দেওয়া হয়নি। আশা করছি আজ মুক্তি পাবে।’

সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া সন্তানের মুক্তির অপেক্ষায় ছিলেন নুয়েত নুয়েত সান। তিনি বলেন, ‘আট মাস ধরে সে কারাগারে রয়েছে। শুনেছি মূলত বিক্ষোভকারীরা মুক্তি পাবে। এছাড়াও শুনেছি অপরাধীরাও মুক্তি পাবে। সেই কারণেই অপেক্ষা করছি।’

পাঁচ দফা সম্মতি বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় আসিয়ান সম্মেলন থেকে মিয়ানমারের জান্তা সরকার প্রধান বাদ পড়ার পর রাজনৈতিক বন্দিদের মুক্তির ঘোষণা দেওয়া হয়। গত এপ্রিলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোটটির সঙ্গে এই সম্মতি দেয় জান্তা সরকার।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম