বিদেশি শ্রমিকদের ওপর আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহার মালয়েশিয়ার

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০২১, ১৮:৫৮আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৮:৫৮

করোনাভাইরাস মহামারির কারণে প্রায় ১৬ মাস পর বিদেশি শ্রমিকদের ফেরার অনুমতি দিতে যাচ্ছে মালয়েশিয়া। তবে সব বিদেশি শ্রমিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। চাষ খাতে নিয়োজিত শ্রমিকরা আপাতত দেশটিতে ফিরতে পারবেন। মালয়েশীয় প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

মালয়েশীয় প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, মহামারি ব্যবস্থাপনায় গঠিত বিশেষ কমিটি আজ (২২ অক্টোবর) বিদেশি শ্রমিকদের প্রবেশের জন্য প্রস্তাবিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর নিয়ে একমত হয়েছে। বিশেষ করে চাষ খাতে শ্রমিকদের চাহিদা পূরণের জন্য এই সম্পত্তি পাওয়া গেছে।    

তিনি আরও জানান, অন্য খাতের অভিবাসী শ্রমিকদের কোটা ও প্রবেশ এখনও বাতিল রয়েছে।

গ্লাভস থেকে শুরু আইফোনের যন্ত্রাংশ উৎপাদনে মালয়েশিয়া ২০ লাখ নিবন্ধিত অভিবাসী শ্রমিকের ওপর নির্ভরশীল মালয়েশিয়া।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ মালয়েশিয়া। গত মাসে সরকার জানিয়েছিল, রোপণ খাতে শ্রমিক সংকট দূর করতে ৩২ হাজার শ্রমিককে ফেরানোতে অগ্রাধিকার দেওয়া হবে।

রাবার গ্লাভস খাতের পক্ষ থেকে বিদেশি শ্রমিকদের ফিরে আসার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

খবরে আরও বলা হয়েছে, মধ্য নভেম্বর থেকে মালয়েশিয়া নির্দিষ্ট আন্তর্জাতিক ভ্রমণকারীদের প্রবেশের অনুমতি দেবে। মহামারির পর এটিই এমন প্রথম উদ্যোগ।

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি