আসিয়ান সম্মেলনে অরাজনৈতিক প্রতিনিধিকে আমন্ত্রণে ক্ষুব্ধ মিয়ানমার

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২১, ১৬:৩৬আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৬:৩৬

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের আসন্ন সম্মেলনে মিয়ানমারের অরাজনৈতিক দলের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোয় ক্ষোভ প্রকাশ করেছে দেশটির সামরিক সরকার। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

আসিয়ান সম্মেলন থেকে মিয়ানমারের জান্তা প্রধান মিং অং হ্লাইংকে বাদ দিয়েছেন জোট নেতারা। এ বিষয়ে শুক্রবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আসিয়ানের অন্য সদস্যরা সম্মেলনে যোগ দেওয়ার যেমন অধিকার রাখে, তেমনি মিয়ামনারের সরকার প্রধানেরও সমান অধিকার আছে’।

এছাড়া আসিয়ান সনদের নিয়ম,উদ্দেশ্য ও নীতির বিরুদ্ধে যেকোনও আলোচনা এবং সিদ্ধান্ত মেনে নেবে না বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি মিয়ানমার সরকার জানায়, আসিয়ান সম্মেলনে থেকে দেশটির জান্তা প্রধানকে বাদ দেওয়া জোটের নীতির পরিপন্থী।

এদিকে সামরিক প্রধানের পরিবর্তে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি থেকে আসিয়ানের সম্মেলনে কে অংশ নিতে যাচ্ছেন তা এখনও জানা যায়নি। আগামী ২৬ থেকে ২৮ শে অক্টোবর ব্রুনাইয়ে হতে যাচ্ছে ১০ সদস্য বিশিষ্ট এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্সের (আসিয়ান) বার্ষিক সম্মেলন।

/এলকে/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
আসিয়ানের ডুরিয়ান মাতাচ্ছে চীনা ফলবাজার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান