‘ধারণার চেয়েও দ্রুত পতনের দিকে আফগানিস্তান’

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, ১৫:৫২আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৫:৫২

আফগানিস্তানে অর্থনৈতিক সংকটের কারণে দেশটির রাজনীতিতে নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে। শনিবার এমন সতর্কবার্তা দিয়েছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী মন্ত্রী পার ওলসন ফ্রিদ।

দুবাইয়ে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে তার কাছে প্রশ্ন রাখে বার্তা সংস্থা রয়র্টাস। মন্ত্রী বলেন, ‘খুবই উদ্বেগের বিষয় হল দেশটি ধ্বংসের দ্বারপ্রান্তে এবং সেই পতন আমাদের ধারণার চেয়েও দ্রুত এগিয়ে আসছে’।

তালেবান আফগানিস্তানের ক্ষমতায় বসার পর থেকে দেশটিতে সহায়তা বন্ধ করে দিয়েছে অনেক দেশ। এমন প্রসঙ্গে সুইডেনের মন্ত্রী বলেন, ইউরোপের ২৭টি দেশের মধ্যে সুইডেন আফগানিস্তানে মানবিক সহায়তা বাড়িয়েছে। যদিও উন্নয়ন সহায়তা এখনও স্থগিত আছে। এদিকে বিশ্ব ব্যাংকও আফগানিস্তানকে আর্থিক সহায়তা দেওয়া এখনও স্থগিত রেখেছে। 

ফ্রিদ বলেন, আফগানিস্তানের মৌলিক বিষয়গুলো সুরক্ষিত রাখতে কাজ করে যাচ্ছে সুইডেন। কিন্তু অন্যান্য দেশকেও নিশ্চিত করা উচিত যে তালেবান সরকারকে স্বীকৃতি না দিয়েই দেশটিতে সহযোগিতা করা সম্ভব।

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলে করে নেয় তালেবান। এরপর থেকেই নতুন করে সংকটের মুখে পড়েছে দেশটি।

/এলকে/
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সুইডেনের রেসিডেন্সি পারমিট কার্ড কী, কীভাবে পাবেন
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম