শীতে লাখ লাখ আফগান অনাহারে থাকার আশঙ্কা!

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ২১:২৭আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:৩২

আসছে তীব্র শীত। আর শীত আসার আগেই জরুরি পদক্ষেপ না নিলে আফগানিস্তানের লাখ লাখ মানুষকে অনাহারে থাকতে হতে পারে। এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বলেন, আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি অর্থাৎ ২২ কোটি ৮০ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে দিন কাটাতে হচ্ছে। এছাড়া পাঁচ বছরের কম বয়সী ৩২ লাখ শিশু অপুষ্টির শিকার হতে পারে। এ অবস্থায় আমরা ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছি’।

বিশ্বের চরম মানবিক সংকটে থাকা দেশগুলোর মধ্যে একটি আফগানিস্তান। গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলে নেওয়ার পর থেকেই অর্থনীতিতে ধস নেমে আসে। যুক্তরাষ্ট্র দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে নয়শ কোটি ডলারেরও বেশি সম্পদ জব্দ করায় পরিস্থিতির আরও অবনতি হয়।

তালেবান ক্ষমতায় ফেরায় বিদেশি সহায়তার উপর নির্ভর করা দেশটিতে সহযোগিতা করা বন্ধ করে দিয়েছে অধিকাংশ দেশ। আফগানিস্তানের ক্ষেত্রে জিডিপির প্রায় ৪০ শতাংশই আসে আন্তর্জাতিক সহায়তা থেকে।

তবে সংকট মোকাবিলায় বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তালেবান সরকার।

/এলকে/
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম