চীনের হুমকি প্রতিদিনই বাড়ছে: তাইওয়ানের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০২১, ১০:২৭আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৬:৫৭

চীনের হুমকি প্রতিদিন বাড়লেও গণতন্ত্রের সংগ্রামে সম্মুখ সারিতে রয়েছে তাইওয়ান, এমন মন্তব্য করেছেন সেখানকার প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। তাইওয়ানে মার্কিন সেনা প্রশিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করেন তিনি।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে সাই ইং ওয়েন বলেন তিনি চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় আগ্রহী। তবে চীন সামরিক পদক্ষেপ নেওয়ার ঝুঁকি বাড়লে দ্বীপটি রক্ষায় যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলেও বিশ্বাস করেন তিনি। সাই ইং ওয়েন বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক বিস্তৃত সহযোগিতা রয়েছে এর লক্ষ্য আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো।’

মঙ্গলবার সম্প্রচারিত ধারণ করা ওই সাক্ষাৎকারে সাই ইং ওয়েন জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াসহ অন্য গণতান্ত্রিক দেশগুলোকে তাইওয়ানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘কোনও কর্তৃত্ববাদী শাসক যখন সম্প্রসারণবাদী প্রবণতা দেখায় তখন গণতান্ত্রিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত।’

তাসাই বলেন, চীনের কমিউনিস্ট পার্টির উচিত তারা বিশ্বের সঙ্গে কেমন সম্পর্ক চায় তা নির্ধারণ করা। তিনি বলেন, ‘শি (জিনপিং) কি এই অঞ্চল বা বিশ্বের সবার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চান নাকি তিনি একটি প্রভাব বিস্তারকারী ভূমিকা চান যেখানে সবাই তার কথা শুনবে, চীনের কথা শুনবে?’

২০১৬ সালে প্রথম ক্ষমতায় আসেন সাই ইং ওয়েন। ২০২০ সালে পুনর্নির্বাচিত হন তিনি। চীনের সঙ্গে আরও যোগাযোগে আগ্রহ প্রকাশ করেন তিনি। এতে ভুল বোঝাবুঝির অবসান হবে বলেও মনে করেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম