তালেবান ভারতের দিকে চোখ তুললেই বিমান হামলা: যোগী আদিত্যনাথ

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০২১, ১২:১৫আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৬:৪৮

আফগানিস্তানের ক্ষমতাসীন দল তালেবান ভারতের দিকে চোখ তুললেই বিমান হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার লক্ষ্ণৌতে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

বিজেপির এই নেতার ভাষায়, ‘বর্তমান সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত আরও শক্তিশালী হয়েছে। কোনও দেশ এখন আর ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাতে পারে না। তালেবান আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানের পরিস্থিতিও অস্থির করে তুলেছে। তবে তালেবান যদি ভারতের দিকে অগ্রসর হয়, তাহলে তাদের ওপর বিমান হামলা চালাতে প্রস্তুত রয়েছে দিল্লি।’

এমন সময়ে যোগী আদিত্যনাথ এই মন্তব্য করলেন যার সপ্তাহখানেক আগে মস্কোতে তালেবান নেতা এবং আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফির সঙ্গে বৈঠকে করে ভারতের একটি প্রতিনিধি দল। এতে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিষয়ক যুগ্ম সচিব জে পি সিংহ। বৈঠকে মানবিক সহায়তা ও সন্ত্রাস দমনের মতো বিষয়গুলো অগ্রাধিকার পায়।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী