প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে অনুগতদের বসালো তালেবান

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০২১, ১১:৫৩আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১১:৫৭

আফগানিস্তানের প্রাদেশিক গভর্নর ও পুলিশ প্রধানসহ ৪৪ জনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলো তালেবান সরকার। দেশের ক্রমবর্ধমান সংকট মোকাবিলা ও ভঙ্গুর অর্থনীতিকে তুলতেই শূন্য পদে বড় নিয়োগ প্রদান করলো।

রবিবার এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশজুড়ে অনুগত সদস্যদেরকেই নিয়োগ দিয়েছে তালেবান।

নিয়োগ দেওয়ার পাশাপাশি দায়িত্বপ্রাপ্তদের নামের তালিকাও প্রকাশ করেছে। এর মধ্যে রাজধানী কাবুলের গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে ক্বারি বারইয়ালকে। এখানকার পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়ালি জান হামজা। এর আগে কাবুলের নিরাপত্তা কমান্ডারের দায়িত্বে ছিলেন মাওলাবী হামদুল্লাহ মুখলিস। তিনি আফগানিস্তানের সামরিক হাসপাতালে এক হামলায় নিহত হন।

গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুল দখল করার পর থেকেই দেশটির সামগ্রিক পরিস্থিতির অবনতি হয়েছে। তালেবান সরকারের স্বীকৃতি পেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। যদিও এখন পর্যন্ত কোনও দেশই তালেবান সরকারকে স্বীকৃতি প্রদান করেনি।

এদিকে অধিকাংশ দেশ থেকে সহায়তা আসা বন্ধ থাকায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে আফগানিস্তানে।  

/এলকে/
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম