‘প্রতিদিন চার থেকে পাঁচ হাজার আফগান ইরানে প্রবেশ করছে’

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০২১, ১৬:৩২আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২০:৩৭

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার আফগান  ইরানে প্রবেশ করছে। আসন্ন শীতে আরও বিপুল সংখ্যক মানুষের মধ্যে এই প্রবণতা দেখা যাবে। বুধবার এমন মন্তব্য করেছে নরওয়েজিয়ান রিফুজি কাউন্সিল (এনআরসি)। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এনআরসি বলছে, তালেবান কাবুল দখলের পর থেকে প্রায় তিন লাখ মানুষ সীমান্ত অতিক্রম করেছে।

শরণার্থী সংকট সামাল দিতে ইরানের প্রতি সাহায্যের হাত বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এনআরসি মহাসচিব জ্যান এগল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সামান্য সহায়তায় ইরান এত বেশি আফগানকে আতিথ্য দেবে বলে আশা করা যায় না। মারাত্মক শীতের ঠান্ডার আগে আফগানিস্তানের অভ্যন্তরে এবং ইরানের মতো প্রতিবেশী দেশগুলোতে অবিলম্বে সাহায্যের পরিমাণ বাড়াতে হবে।’

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম