মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-রাষ্ট্রদ্রোহের অভিযোগ মিয়ানমার জান্তার

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০২১, ১৬:৫৮আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৭:০১

মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটারের বিরুদ্ধে এবার ‘সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহিতার’ অভিযোগ এনেছে জান্তা সরকার। অভিযোগ প্রমাণিত হলে তাকে আজীবন কারাভোগ করতে হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী। বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর দমন-পীড়ন চালানো শুরু করে সামরিক সরকার। ফলে মে মাসে মিয়ানমার ছাড়ার সময় মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটারকে আটক করে জান্তা। বার্তা সংস্থা এএফপিকে তার আইনজীবী জ অং বলেন, ‘তার বিরুদ্ধে কেন নতুন করে অভিযোগ আনা হচ্ছে তা বুঝতে পারছি না। নতুন অভিযোগের কারণে ড্যানি খুবই হতাশ হয়েছেন’।

তিনি ‘ফ্রন্টিয়ার মিয়ানমার’ নামের মিয়ানমারভিত্তিক একটি সংবাদমাধ্যমের ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। মিয়ানমারের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি বিক্ষোভ উসকে দিয়ে বর্তামান সরকারের পতন ঘটাতে চেয়েছিলেন। তবে তাকে মুক্তি দিতে জান্তার সরকারকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

গত ১ ফেব্রুয়ারিতে সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করে অবৈধভাবে ক্ষমতায় বসে মিয়ানমার সেনাবাহিনী। এর প্রতিবাদ দেখালে সাধারণ মানুষ এবং দেশটিতে থাকা বিদেশি সাংবাদিকদের হয়রানি করে আসছে নিরাপত্তা বাহিনী। জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অবৈধ সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে প্রতিরোধ গড়ে তুলেছে বিভিন্ন গোষ্ঠী।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম