আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি হচ্ছে কাতার

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০২১, ১৯:৫৭আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৯:৫৭

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধিত্ব করবে কাতার। এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্র ও কাতার ঐকমত্যে পৌঁছেছে। এই সিদ্ধান্তকে দুই দশকের যুদ্ধের পর কাবুল ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

খবরে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতার এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করবে। চুক্তির আওতায় কাতার যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার ক্ষমতা পাবে এবং ওয়াশিংটন ও আফগানিস্তানে তালেবান সরকারের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগের সুবিধার্থে সহযোগিতা করবে।

উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের খবর এমন সময় সামনে এলো যখন মার্কিন প্রশাসনসহ পশ্চিমা দেশগুলো তালেবান সরকারের সঙ্গে কীভাবে কাজ করবে সেই উপায় বের করতে হিমশিম খাচ্ছিল। কারণ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও দেশের স্বীকৃতি পায়নি তালেবানরা। স্বীকৃতি না দিলেও শীত চলে আসার কারণে আফগানিস্তানে মানবিক বিপর্যয়ের আশঙ্কায় সহযোগিতা করতে চায় অনেক দেশ।

রয়টার্স জানিয়েছে, ৩১ ডিসেম্বর থেকে এই চুক্তি কার্যকর হবে। এর আওতায় আফগানিস্তানে নিজেদের দূতাবাসে মার্কিন স্বার্থ বিভাগে নির্দিষ্ট কর্মী নিয়োগ দেবে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দোহায় মার্কিন মিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবে।

মার্কিন কর্মকর্তা আরও জানান, কাতারের রাজধানী দোহাতে তালেবানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা বলেন, আমাদের সুরক্ষা শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সীমিত কনস্যুলার সেবা এবং আফগানিস্তানে মার্কিন স্বার্থের সুরক্ষায় সহযোগিতা করবে কাতার। কনস্যুলার সেবার মধ্যে থাকবে পাসপোর্টের আবেদন, নোটারি সেবা, তথ্য প্রদান ও জরুরি সহায়তা।  

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক