মুক্তি পেলেন মিয়ানমারে দণ্ডিত মার্কিন সাংবাদিক

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০২১, ১৭:০৪আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২৩:২৫

মিয়ানমারের আদালত ১১ বছর কারাদণ্ড দেওয়ার তিন দিনের মাথায় দেশটির কারাগার থেকে মুক্তি পেয়েছেন মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটার। অভিবাসন আইন লঙ্ঘন, সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করা এবং বেআইনি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে গত শুক্রবার তাকে দণ্ডিত করা হয়। সোমবার তার নিয়োগকর্তা ড্যানির মুক্তির কথা জানিয়েছেন। তবে এর বিস্তারিত কিছু জানা যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ড্যানি ফেন্সটারের নিয়োগকর্তা ফ্রন্টিয়ার মিয়ানমারের প্রকাশক সোনি সোয়ে এক টুইট বার্তায় লেখেন, ‘বিশাল খবর। শুনেছি ড্যানি ফেন্সটার মুক্তি পেয়েছেন।’ তিনি বিস্তারিত আর কিছু না জানালেও অনলাইন ম্যাগাজিনটির আরেকটি সূত্রের পক্ষ থেকেও একই তথ্য জানানো হয়েছে।

তবে কোন পরিস্থিতি এবং কী শর্তে দণ্ডিত মার্কিন সাংবাদিক মুক্তি পেয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই বিষয়ে কোনও মন্তব্য করেনি ফেন্সটারের পরিবার, ইয়াঙ্গুনের মার্কিন দূতাবাস এবং মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের মুখপাত্র।

অনলাইন ম্যাগাজিন ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক ৩৭ বছর বয়সী ড্যানি ফেন্সটার। গত মে মাসে মিয়ানমার ত্যাগের সময় আটক হন তিনি। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে দণ্ড পাওয়া প্রথম কোনও পশ্চিমা সাংবাদিক তিনি।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক