ভুটানের এলাকায় ৪ গ্রাম বানিয়েছে চীন: এনডিটিভি

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০২১, ১৩:০১আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২০:৫৭

শীর্ষ এক স্যাটেলাইট ছবি বিশেষজ্ঞের বরাত দিয়ে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত এক বছরে ভুটানের এলাকায় চারটি গ্রাম নির্মাণ করেছে চীন। ওই বিশেষজ্ঞ এক টুইট বার্তায় বেশ কয়েকটি স্যাটেলাইট ছবি প্রকাশ করে জানিয়েছেন, প্রায় একশ’ বর্গকিলোমিটার এলাকাজুড়ে একাধিক নতুন গ্রাম দেখা গেছে। বিতর্কিত ওই এলাকাটি দোকলাম উপত্যকায় অবস্থিত।

২০১৭ সালে দোকলাম সীমান্তের ওই এলাকায় মুখোমুখি অবস্থানে যায় ভারত ও চীন। পরে ভারতীয় প্রতিরক্ষা এড়িয়ে সেখানে নতুন সড়ক নির্মাণ শুরু করে বেইজিং।

এনডিটিভি বলছে, ভুটানের মাটিতে চীনের নতুন নির্মাণযজ্ঞ ভারতের জন্য বিশেষভাবে উদ্বেগজনক। কেননা, ঐতিহাসিকভাবে ভুটানের পররাষ্ট্র নীতির বিষয়ে পরামর্শ দিয়ে আসছে ভারত। একইভাবে ভুটানের বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে থাকে দিল্লি। সীমান্ত বিরোধ নিরসনে বরাবরই ভুটানের ওপর চাপ প্রয়োগ করে আসছে চীন।

ভূ-রাজনৈতিক গোয়েন্দা বিশেষজ্ঞ এবং দ্য ইন্টেল ল্যাবের গ্লোবাল রিসার্চার ডি-আটিস টুইট বার্তায় জানিয়েছেন, ২০২০ সালের মে থেকে ২০২১ সালের নভেম্বরের মধ্যে ভুটানের এলাকায় গ্রামগুলো নির্মাণ করা হয়েছে।

গত বছর এনডিটিভির খবরে বলা হয়, দোকলাম উপত্যকার কাছে গ্রাম নির্মাণ করছে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সংশ্লিষ্ট সিনিয়র সাংবাদিকের পোস্ট করা ছবিতে দেখা যায়, ওই গ্রামটি ভুটানের প্রায় ২ কিলোমিটার ভেতরে অবস্থিত।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি