মিয়ানমারের জান্তার ওপরে হামলার মূল পরিকল্পনাকারী আটক

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০২১, ২১:২০আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২১:২৮

মিয়ানমারের জান্তা বাহিনী ও কর্মকর্তাদের ওপর হামলা চালানোর মূল পরিকল্পনাকারী মং কিয়াও-কে আটকের দাবি করেছে নিরাপত্তা বাহিনী। এই সাবেক আইনপ্রণেতা ও হিপ-হপ শিল্পীকে একাধিক হামলার মাস্টার মাইন্ড উল্লেখ করেছে জান্তা সরকার।

শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াঙ্গুনের একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে আটক করা হয়েছে। কর্তব্যপরায়ণ নাগরিকদের সহযোগিতায় আটক করা তাকে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, গুলি ও এম-১৬ রাইফেলও উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি

জান্তা সরকারের দাবি, গত আগস্টে কমিউটার ট্রেনে হামলার ঘটনায় মং কিয়াও-এর সংশ্লিষ্টতা ছিল। ওই হামলায় পুলিশের পাঁচ সদস্য নিহত হন। এছাড়া দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর ওপর অনেক হামলার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে তার। ২০০৮ সালেও বেশ কয়েকটি কারণে তাকে জেলে পাঠানো হয়।

গত ১ ফেব্রুয়ারিতে সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করে অবৈধভাবে ক্ষমতায় বসে সামরিক বাহিনী। এই সরকারের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ হচ্ছে। সামরিক সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন। পরিস্থিতি অবনতি হতে থাকায় জান্তার বিরুদ্ধে অস্ত্র তুলেছেন বহু মানুষ। বেশ কয়েকটি সশস্ত্র জান্তা প্রতিরোধ দল গঠন করা হয়েছে। 

/এলকে/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী