‘তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের কোনও মোহ থাকা উচিত নয়’

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০২১, ০৭:১২আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০৭:১২

তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের কোনও মোহ থাকা উচিত নয়। চীনের পক্ষে এই ইস্যুতে আপোসের কোনও সুযোগ নেই। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান।

যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকের পর দুই দেশের সামরিক সম্পর্ক কেমন হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেন উ ছিয়ান।

তিনি বলেন, একটি সুন্দর ও স্থিতিশীল সম্পর্ক দুই দেশের জন্যই প্রয়োজন। এর অংশ হিসেবে ওয়াশিংটনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা রক্ষা করতে আগ্রহী বেইজিং। কিন্তু মার্কিন প্রশাসন তাইপে ও দক্ষিণ চীন সাগরসহ বিভিন্ন ইস্যুতে নানামুখী উসকানি দিয়ে চলেছে। তারা যুদ্ধজাহাজ ও বিমানের সাহায্যে চীনের ওপর নজরদারি করছে।

উ ছিয়ান বলেন, চীনের নীতি হচ্ছে সার্বভৌমত্ব, মর্যাদা ও জাতীয় স্বার্থ সমুন্নত রেখে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা প্রতিষ্ঠা করা। এই নীতিগুলো লঙ্ঘন করা যাবে না। বিশেষ করে তাইওয়ান ইস্যুতে আপোসের কোনও সুযোগ নেই। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম