ওমিক্রন: শঙ্কা থাকলেও স্থল সীমান্ত খুলেছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০২১, ২০:৪৮আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২০:৪৮

করোনাভাইরাসের মহামারির কারণে প্রায় দুই বছর বন্ধ রাখার পর নিজেদের মধ্যে একটি স্থল সীমান্ত খুলে দিয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া। সোমবার(২৯ নভেম্বর) বিশ্বের অন্যতম ব্যস্ত এই সীমান্ত টিকাপ্রাপ্ত ভ্রমণকারীরা পার হওয়ার সুযোগ পেয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভ্রমণকারীরা পরিবার ও বন্ধুদের সঙ্গে ফের মিলিত হওয়ার সুযোগ নিলেও আশঙ্কা রয়েছে নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে আবারও সীমান্তটি বন্ধ করে দেওয়া হতে পারে।

মহামারি শুরুর আগে প্রতিদিন প্রায় তিন লাখ মালয়েশীয় নাগরিক সীমান্তটি পাড়ি দিয়ে সিঙ্গাপুরে প্রবেশ করতো। ২০২০ সালের মার্চে হঠাৎ করে সীমান্তটি বন্ধ হয়ে গেলে উভয় দেশেই আটকে পড়ে লাখ লাখ মানুষ। কাজ নিয়ে শঙ্কা থাকায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তারা।

সিঙ্গাপুরের কুইন স্ট্রিট বাস টার্মিনালে মালয়েশিয়াগামী প্রথম বাসের অপেক্ষায় ছিলেন বেশ কয়েক যাত্রী। এদের মধ্যে একজন ৩১ বছর বয়সী ব্যাংকার ইয়োগেনে হো। দুই বছরের মধ্যে প্রথমবারের মতো সিঙ্গাপুর ছাড়তে যাওয়া এই ব্যক্তি বলেন, ‘নতুন ভ্যারিয়েন্টের কারণে সীমান্ত ফের বন্ধ হয়ে যেতে পারে। আটকে পড়া নিয়ে আমি সত্যিই খুব শঙ্কিত।’

ভ্রমণকারীদের দেশত্যাগ এবং প্রবেশের আগে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করাতে হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের