কাতার-তুরস্কের সঙ্গে আলোচনায় আফগানিস্তান

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২১, ২১:৫৭আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ২১:৫৭

কাবুল বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা নিয়ে কাতার ও তুরস্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার জার্মান সংবাদমাধ্যম ডিপিএ-এর সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন জবিউল্লাহ মুজাহিদ। কাবুল বিমানবন্দর নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনার কথা স্বীকার করলেও বিষয়টি নিয়ে এখনও কোনও অগ্রগতি হয়নি বলে জানান তিনি।

তুরস্ক ও কাতারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

তালেবানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনা অব্যাহত থাকবে। উভয় পক্ষ একটি চুক্তিতে উপনীত হলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করা হবে।

আফগানিস্তানের আকাশসীমা বর্তমানে বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইটের জন্য বন্ধ রয়েছে। শুধু অভ্যন্তরীণ ফ্লাইট এবং উদ্ধার তৎপরতা বা মানবিক সহায়তা বিতরণ সংক্রান্ত ফ্লাইটের জন্য দেশটির আকাশসীমা ব্যবহার করা হয়। সূত্র: ডেইলি সাবাহ।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম