নববর্ষের ভাষণে চীনকে সতর্ক করলেন তাইওয়ানের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২২, ১৩:২১আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৩:৩৬

ইংরেজি নবর্বষের ভাষণে চীনের সামরিক দুঃসাহসিকতা নিয়ে সতর্ক করেছেন তাইওয়ানের প্রেসিডন্ট সাই ইং ওয়েন। তিনি বলেন, সামরিক সংঘাত কোনও সমাধান হতে পারে না।

স্থানীয় সময় শনিবার ফেসবুকে সরাসরি ভাষণে প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বলেন, বেইজিং কর্তৃপক্ষকে বলতে চাই যে পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা পোষণ না করা এবং সামরিক দুঃসাহসকিতা না দেখানো।

সামরিক সংঘাতকে কোনও সমাধান নয় উল্লেখ করে সাই বলেন, সংঘর্ষের মাধ্যমে উভয় পাশেরই অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলবে। সুতরাং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব আমাদের দুই দেশের কাঁধেই পড়ে। সম্প্রতি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে রেকর্ডসংখ্যক যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। এতে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট আরও বলেন, বেইজিং ও তাইপের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যেতে হবে। বিশেষ করে এখানকার জগণের হৃদয়কে শান্ত করতে হবে। তবে তাইওয়ান কখনো চীনের চাপে নতি স্বীকার করবে না বলেও পুনর্ব্যক্ত করেন এই দ্বীপ অঞ্চলটির প্রেসিডেন্ট।

এদিকে চীনের প্রশাসনিক অঞ্চল হংকং এর প্রসঙ্গও তুলে ধরেন তিনি। হংকং-এর আইনসভা নির্বাচন এবং গণতন্ত্রপন্থি জ্যেষ্ঠ নেতাদের গ্রেফতারের বিষয়টি পর্যবেক্ষণ করছে তাইওয়ান। বাকস্বাধীনতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে সেখানকার জনগণ উদ্বিগ বলেও উল্লেখ করেন তিনি।

/এলকে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম