চীনা হুমকি মোকাবিলায় মহড়া তাইওয়ানের

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২২, ২০:৪১আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২০:৪১

তাইওয়ানের আকাশসীমায় চীনা বিমানকে নিবৃত্ত করতে মহড়া শুরু করেছে দেশটির বিমান বাহিনী। বুধবারের এই মহড়ায় তাইওয়ানিজ জেটগুলোকে যুদ্ধাবস্থার অনুশীলন করতে দেখা যায়। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই মহড়ার আয়োজন করে তাইপে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এই মাসের শেষের দিকে চান্দ্র নববর্ষের ছুটির আগে তাইওয়ানের যুদ্ধ প্রস্তুতি দেখাতে তিন দিনের এই মহড়া আয়োজন করা হয়।

সংবেদনশীল তাইওয়ান প্রণালীজুড়ে উত্তেজনা গত কয়েক বছর ধরে বেড়েই চলেছে। অঞ্চলটির আকাশসীমার কাছে বারবার চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।

গত সপ্তাহে চীনের জন্য নতুন বছরের বার্তায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, সামরিক সংঘাত কোনও সমাধান নয়। এর প্রতিক্রিয়ায় বেইজিং-এর তরফে বলা হয়, সীমা অতিক্রম করলে এটি তাইওয়ানের জন্য গভীর বিপর্যয় ডেকে নিয়ে আসবে।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি