সু চি’র ৪ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০২২, ১২:১৫আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৫:১১

অবৈধভাবে আমদানি করা ওয়াকি-টকি রাখার মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’র বিরুদ্ধে ৪ বছরের সাজা ঘোষণা করেছেন জান্তা আদালত। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সোমবার (১০ জানুয়ারি) লাইসেন্সবিহীন ওয়াকি-টকি রাখার দায়ে দুই বছর ও করোনাভাইরাস সম্পর্কিত দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের মামলায় আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তবে নিজের বিরুদ্ধে আনীত সবগুলো অভিযোগই অস্বীকার করে আসছেন নোবেলজয়ী সু চি। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে জানা গেছে, এই শাস্তি তিনি যেখানে বন্দি আছেন সেখানে থেকে ভোগ করবেন। তবে সু চিকে কোথায় রাখা রয়েছে তা স্পষ্ট করা হয়নি।

এর আগে, সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানি ও কোভিড-১৯ প্রটোকৌল লঙ্ঘনের দায়ে ৪ বছরের সাজা প্রদান করেন আদালত। তবে তার সাজার অর্ধেক কমিয়ে দেন সামরিক সরকার প্রধান মিন অং হ্লাইং।

৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে আরও একাধিক মামলার বিচারকাজ চলছে। সবগুলোর রায় তার বিরুদ্ধে গেলে বাকি জীবন কারাগারে কাটাতে হতে পারে। গত ১ ফেব্রুয়ারি সামিরক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন তিনি।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম