৩ দিন পর কান থেকে বের হলো তেলাপোকা

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২২, ১৫:০২আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৫:০২

তিন দিন ধরে চুলকানি অনুভবের পর নিউ জিল্যান্ডের এক পুরুষের কানের ভেতর থেকে বের করা হয়েছে একটি তেলাপোকা। জেন ওয়েডিং নামের ওই ব্যক্তি জানিয়েছেন প্রথমে তিনি ভেবেছিলেন কানে পানি প্রবেশ করেছে।

অকল্যান্ডের ওই বাসিন্দা গত শুক্রবার সকালে একটি সুইমিং পুলে সাঁতার কাটেন। পরে সন্ধ্যায় তিনি নিজের বিছানায় ঘুমিয়ে যান। ঘুম থেকে উঠে কান আটকানো অনুভব করেন। মনে হতে থাকে কানের ভেতর কিছু রয়েছে।

শনিবার জেন ওয়েডিং কান পরিষ্কার করান। তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে মাথার পাশ শুকনো রাখতে বলা হয়। আরও বেশি খারাপ অনুভূতি হলে তাকে চিকিৎসকের কাছে ফিরে যাওয়ার পরামর্শ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

জেন ওয়েডিং বলেন, ‘এরপরই আরও বেশি খারাপ লাগতে থাকে।’ তার এক কানে শোনা বন্ধ হয়ে যায়, ঘুমাতেও পারেন না। চুল শুকানোর যন্ত্রেও কোনো কাজ হচ্ছিল না। মজা করে তিনি বলেন, ‘শনিবার থেকে আমি চুল শুকানোর যন্ত্র নিয়ে রান্না করে যাচ্ছি।’

নিউ জিল্যান্ডের বাসিন্দা জেন ওয়েডিং

পরে এক বিশেষজ্ঞের কাছে যান জেন ওয়েডিং। সোমবার ওই বিশেষজ্ঞ কানের অভ্যন্তরে দেখতে গিয়েই চমকে ওঠেন। ওয়েডিং বলেন, ‘আক্ষরিকভাবে তাকানোর পরপরই তিনি বলে ওঠেন হায় ঈশ্বর... মনে হচ্ছে তোমার কানে পোকা আছে।’ পরে বিশেষ যন্ত্র ব্যবহার করে তার কান থেকে একটা মরা তেলাপোকা বের করে আনা হয়।

ওয়েডিং তেলাপোকাটিকে বিশেষজ্ঞকে স্মারক হিসেবে দিয়ে দেন। তিনি আগে কখনোই কান থেকে তেলাপোকা বের করেননি।

সূত্র: গার্ডিয়ান

/জেজে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি