ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া: অভিযোগ দক্ষিণ কোরিয়ার

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২২, ১২:২১আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১২:২১

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার পিয়ংইয়ং-এর বিমানবন্দর থেকে সাগরে স্বপ্ল পাল্লার দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানিয়েছে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে ২০২২ সালের জানুয়ারিতে এক মাসেরও কম সময়ের মধ্যে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।

সোমবার জাপানের পক্ষ থেকেও পিয়ংইয়ং-এর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দফায় দফায় এমন ঘটনাকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছে টোকিও।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবারের ঘটনায় পিয়ংইয়ং-এর সুনান বিমানক্ষেত্র থেকে পূর্বদিকে দুইটি এসআরবিএম নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

এর আগে গত ১৪ জানুয়ারি দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করার কয়েক ঘণ্টার ব্যবধানেই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম