বড় ধরনের মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া, চীন ও ইরান

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০২২, ০৫:৫৬আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৫:৫৬

বড় ধরনের যৌথ নৌ মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া, চীন ও ইরান। শুক্রবার ভারত মহাসাগরে এই মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

মহড়ার পরিকল্পনা সম্পর্কে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন দেশটির নৌ বাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজেদ্দিনি। তিনি জানান, ২০২২ সালের মেরিন সিকিউরিটি বেল্ট মহড়াটি ভারত মহাসাগরের উত্তর অংশে ১৭ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হবে।

রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজেদ্দিনি বলেন, এই মহড়ার লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা জোরদার করা, সামুদ্রিক সন্ত্রাসবাদ এবং জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করা, অনুসন্ধান ও উদ্ধার এলাকায় তথ্য বিনিময় করা এবং কৌশলগত অপারেশনের অভিজ্ঞতা শেয়ার করা।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম