আফগানিস্তানে মিনিবাসে শক্তিশালী বোমা হামলা

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ১২:১৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২:১৯

একটি মিনিবাসে শক্তিশালী বোমা হামলায় কমপক্ষে ৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে চার নারীও রয়েছেন। শনিবার ঘটনাটি ঘটে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে। হেরাতের প্রাদেশিক হাসপাতালের প্রধান আরিফ জালালি বার্তা সংস্থা এএফপিকে বলেন, বোমা হামলায় চার নারীসহ সাতজন নিহত হয়েছেন।  

হেরাতের তালেবান কমান্ডার জানান, এ ঘটনায় আহত হন আরও ৯ জন। তালেবান সরকারের পক্ষ থেকে হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে। প্রাদেশিক পুলিশ এবং সংস্কৃতি বিভাগও বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে তালেবান নিরাপত্তা বাহিনী।

গত ১৫ আগস্ট সশস্ত্র গোষ্ঠী তালেবান ক্ষমতা দখলের পর এ পর্যন্ত বেশ কয়েকটি বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। এতে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

/এলকে/
সম্পর্কিত
কেশম দ্বীপে মার্কিন ‘আত্মরক্ষামূলক’ হামলা, ইরানের নিশানায় কুয়েত-বাহরাইন
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
লেবাননে ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ ৪ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম