তাইওয়ানে বোমারুসহ ৩৯টি চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২, ১০:৪৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৫:৩৪

তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে আবারও রেকর্ড সংখ্যক চীনের যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। এরমধ্যে বোমারু বিমানও রয়েছে। তাইওয়ানের দাবি, রবিবার তাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা জোনে ৩৯টি যুদ্ধ বিমান শনাক্ত করা গেছে।

দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৩৪টি ফাইটার বিমানের পাশাপাশি ‘এইচ-৬’ বোমারু বিমানও ছিল।

চীনের বিমানগুলো তাইওয়ান নিয়ন্ত্রিত পাতাস দ্বীপের উত্তর-পূর্ব দিকে উড়ছিল বলে দাবি করছে তাইওয়ান। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে আরও জানিয়েছে, তাৎক্ষণিকভাবে রেডিও সিগন্যাল জারি করা হয়। সতর্কতার অংশ হিসেবে তাইওয়ান নিজেদের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে। ফের বিমান অনুপ্রবেশের ঘটনায় বেইজিং-এর পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২১ সালের অক্টোবরের পর রবিবারের ঘটনাটি সবচেয়ে বড় অনুপ্রবেশ বলে দাবি করা হচ্ছে। সেই সময় তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা এলাকায় ৫৬টি চীনের বিমান অনুপ্রবেশ করে। এর পরের মাসে ২৭টি। এমন অবস্থায় চীনের সঙ্গে তাইওয়ানের সামরিক উত্তেজনা কয়েকগুণ বেড়ে যায়।

তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে বিবেচনা করে আসছে চীন। কিন্তু তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র বলে দাবি করে থাকে। তাইওয়ানকে যেকোনও মূল্যে চীনের সঙ্গে একীভূত করা হবে বলে সম্প্রতি অঙ্গীকার করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

/এলকে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের