প্রকাশ্যে আসলেন কিম জং উনের স্ত্রী ও চাচি

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৯

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্ত্রী এবং প্রভাবশালী এক চাচি প্রকাশ্য কর্মসূচিতে যোগ দিয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ের এক শিল্প প্রদর্শনীতে কিম জং উনের সঙ্গে যোগ দেন তার স্ত্রী ও চাচী। চন্দ্র নববর্ষের ছুটি উপলক্ষে ওই প্রদর্শণী আয়োজন করা হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখানো হয়েছে কিমের স্ত্রী রি সোল জু এবং তার চাচি কিম কিয়োং হুই শিল্প প্রদর্শণীতে যোগ দেন।

কিমের স্ত্রী রি সোল জুকে সর্বশেষ প্রকাশ্যে দেখা যায় গত বছরের ৯ সেপ্টেম্বর। দেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেসময় তিনি স্বামীর সঙ্গে কিমের প্রয়াত দাদা এবং বাবার মমি করা মরদেহ পরিদর্শন করতে যান।

বুধবার প্রচারিত টেলিভিশন ফুটেজে দেখা গেছে রি সোল জু লাল ও কালো রংয়ের ঐতিহ্যবাহী পোশাক পরে স্বামীর সঙ্গে কথা বলছেন, হাসছেন। পরে এই যুগল মঞ্চে উঠে শিল্পীদের সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন।

এছাড়াও ওই ফুটেজে কিম জং উনের চাচি এবং ক্ষমতাসীন দলের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা কিম কিয়োং হুইকে ২০২০ সালের জানুয়ারির পর প্রথম প্রকাশ্যে দেখা যায়। কিম জং উন ক্ষমতায় বসার প্রথম বছরগুলোতে গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন কিম কিয়োং হুই। পরে ২০১৩ সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কিম জং উন তার স্বামী জ্যাং সোং থায়েককে মৃত্যুদণ্ডের আদেশ দিলে সংবাদমাধ্যম থেকে অদৃশ্য হয়ে পড়েন কিম কিয়োং হুই। ছয় বছর পর অবশ্য ফের জ্যাং সোং থায়েককে প্রকাশ্যে দেখা যায়।

২০১৭ সালে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) জানায়, অসুস্থতার কারণে রাজধানী পিয়ংইয়ংয়ের বাইরে চিকিৎসা নিয়েছেন কিম কিয়োং হুই।

/জেজে/
সম্পর্কিত
কিম জং উনের সবচেয়ে বড় ভয় কী
রহস্যময় বিস্ফোরণে ডুবলো জাহাজ, উ. কোরিয়ায় কি পারমাণবিক রিয়্যাক্টর পাঠাচ্ছিলো রাশিয়া
টানা দ্বিতীয় দিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের