টানা দ্বিতীয় দিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২৬, ১৬:০৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৬:০৮

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের যাবতীয় সম্ভাবনা নাকচ করে দিয়ে টানা দ্বিতীয় দিনের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার ওয়ানসান এলাকা থেকে পূর্ব উপকূল লক্ষ্য করে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ২০ মিনিটে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর আগে সকালে একই এলাকা থেকে আরও কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে বলে সিউল ও ওয়াশিংটন প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। এর আগে গত মঙ্গলবারও পিয়ংইয়ংয়ের কাছ থেকে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

এই ঘটনার প্রেক্ষাপটে বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউস এক জরুরি জাতীয় নিরাপত্তা কাউন্সিল বৈঠক আহ্বান করে। একে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন এবং উসকানি হিসেবে অভিহিত করে পিয়ংইয়ংয়ের প্রতি এসব পরীক্ষা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

জাপানের কোস্টগার্ড জানিয়েছে, উৎক্ষেপণের ১০ মিনিট পর ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়েছে। টোকিও নিশ্চিত করেছে যে, কোনও ক্ষেপণাস্ত্র তাদের জলসীমায় প্রবেশ করেনি। জাপানের প্রধান কেবিনেট সচিব মিনোরু কিহারা বলেছেন, পিয়ংইয়ংয়ের এই কর্মকাণ্ড এই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

দক্ষিণ কোরিয়ার বিশ্লেষকদের মতে, এসব পরীক্ষা নিয়মিত অস্ত্র উন্নয়নের অংশ হতে পারে। বিশেষ করে সলিড-ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত ইঞ্জিনের পরীক্ষার সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে। এ ধরনের ক্ষেপণাস্ত্র তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রের চেয়ে দ্রুত ও সহজে পরিচালনা করা যায়। চলতি বছর এটি উত্তর কোরিয়ার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দফার ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

বিশ্লেষকরা বলছেন, সিউলের সঙ্গে সম্পর্ক শীতল হওয়ার আশার মধ্যেই উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জ্যাং কুম চোল সাফ জানিয়ে দিয়েছেন, দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু’ ছাড়া অন্য কিছু ভাবলে তা হবে সিউলের অলীক কল্পনা।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ-তে দেওয়া এক বিবৃতিতে জ্যাং বলেন, ‘আমাদের প্রতি সবচেয়ে শত্রুভাবাপন্ন দেশ হিসেবে দক্ষিণ কোরিয়ার পরিচয় কোনও কথা বা আচরণে পরিবর্তন হওয়ার নয়।’

অথচ গত সোমবারই উত্তর কোরিয়ার পক্ষ থেকে একটি ইতিবাচক বার্তা এসেছিল। সেখানে বলা হয়েছিল, বছরের শুরুতে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং দুঃখ প্রকাশ করে ‘সৌভাগ্যবান ও বিজ্ঞের’ মতো কাজ করেছেন। সিউলের অনেকে এটিকে কয়েক দশকের শত্রুতার পর একটি বিরল সমঝোতার ইঙ্গিত হিসেবে দেখেছিলেন।

তবে কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জংয়ের ওই বিবৃতিকে দক্ষিণ কোরিয়ার প্রতি কেবল একটি ‘সতর্কবাণী’ হিসেবে অভিহিত করেছেন জ্যাং। তিনি একে বন্ধুত্বপূর্ণ হিসেবে দেখার কোনও সুযোগ নেই বলে সিউলের আশাবাদকে নাকচ করে দেন।

ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের অধ্যাপক ইয়াং মু-জিন বলেন, পিয়ংইয়ং স্পষ্ট করে দিয়েছে যে তারা সিউলের এই অতি-আশাবাদী ব্যাখ্যাকে গুরুত্ব দিচ্ছে না।

উল্লেখ্য, ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ কেবল একটি অস্ত্রবিরতির মাধ্যমে শেষ হওয়ায় দেশ দুটি আনুষ্ঠানকিভাবে এখনও যুদ্ধরত অবস্থায় রয়েছে।

/আরএস/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী