রহস্যময় বিস্ফোরণে ডুবলো জাহাজ, উ. কোরিয়ায় কি পারমাণবিক রিয়্যাক্টর পাঠাচ্ছিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৬, ২২:০১আপডেট : ১২ মে ২০২৬, ২২:০১

উত্তর কোরিয়ায় পারমাণবিক রিয়্যাক্টর বহন করছে বলে সন্দেহভাজন একটি রুশ মালবাহী জাহাজ স্পেন উপকূল থেকে ৬০ মাইল দূরে ভূমধ্যসাগরে রহস্যময় বিস্ফোরণের পর ডুবে গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে স্প্যানিশ কর্তৃপক্ষ ও তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে এই তথ্য জানানো হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, গত ২৩ ডিসেম্বর উর্সা মেজর নামের জাহাজটি তিন দফায় বিস্ফোরণের শিকার হয়ে ভূমধ্যসাগরে তলিয়ে যায়। জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ভ্লাদিভোস্টকের উদ্দেশে রওনা দিয়েছিল। সেটির প্রকাশ্য তালিকায় দুটি বড় ক্রেন, ১২৯টি খালি কনটেইনার এবং বড় আকারের দুটি ম্যানহোল কাভার পাঠানোর কথা উল্লেখ ছিল।

তবে স্প্যানিশ তদন্তকারীদের জেরার মুখে জাহাজের রুশ ক্যাপ্টেন স্বীকার করেছেন যে সেখানে সাবমেরিনে ব্যবহৃত রিয়্যাক্টরের মতো দুটি পারমাণবিক রিয়্যাক্টরের যন্ত্রাংশ ছিল। সন্দেহ করা হচ্ছে, এসব যন্ত্রাংশ উত্তর কোরিয়ার রাসোন বন্দরে নিয়ে যাওয়া হচ্ছিলো।  

গত ২৩ ডিসেম্বর ইউটিসি সময় বেলা ১১টা ৫৩ মিনিটে জাহাজটি বিপদসংকেত পাঠায়। তদন্তকারীরা জানান, জাহাজের ডান দিকে ইঞ্জিন রুমের কাছে তিনটি বিস্ফোরণ ঘটে। এতে দুই ক্রু সদস্য নিহত হন এবং জাহাজটি অচল হয়ে একদিকে হেলে পড়ে। স্প্যানিশ কর্তৃপক্ষ ১৪ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে।

পরবর্তী পরিদর্শনে জাহাজের খোলে ৫০ সেন্টিমিটার চওড়া একটি গর্ত পাওয়া যায়, যার ধাতু ভেতরের দিকে বাঁকানো ছিল। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এটি কোনও উচ্চগতির টর্পেডোর আঘাত কি না। এই ধরনের শক্তিশালী টর্পেডো কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান ও অল্প কিছু ন্যাটোভুক্ত দেশের কাছে রয়েছে।

জাহাজটির মালিকানাধীন রুশ প্রতিষ্ঠান ওবোরোনলজিস্টিকস এই ঘটনাকে একটি ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে রাশিয়ার সামরিক জাহাজ ইভান গ্রেন থেকে লাল ফ্লেয়ার ছুড়তে দেখা যায় এবং এরপর আরও চারটি বিস্ফোরণ শনাক্ত করা হয়।

জাহাজটি ডুবে যাওয়ার পর রাশিয়ার একটি সন্দেহভাজন গোয়েন্দা জাহাজ ইয়ান্টার পাঁচ দিন ধরে দুর্ঘটনাস্থলে অবস্থান করে। ধারণা করা হচ্ছে, সমুদ্রের তলদেশে থাকা ধ্বংসাবশেষ লক্ষ্য করে আরও চারটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। এদিকে ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিরল বিমান ডব্লিউসি১৩৫-আর ওই এলাকায় দুবার চক্কর দিয়েছে। তেজস্ক্রিয় পদার্থ শনাক্তে সাধারণত এই বিমান ব্যবহৃত হয়।

/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু